বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মুক্তেশ্বরী নদীর মাটি খনন করতে গিয়ে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বারপাড়া এলাকায় মুক্তেশ্বরী নদীর মাটি খনন করতে গিয়ে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার হয়েছে।

কৃষ্ণের দুই পা বিহীন ওই মূর্তিটি প্রায় ১০ কেজি ওজনের। সোমবার (১৮ মার্চ) বিকেলে মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

বারপাড়া এলাকার মাটি শ্রমিক বাবুল হোসেন জানান- ঢাকুরিয়া বারপাড়া গ্রামের কঙ্কন কুন্ডু মুক্তেশ্বরী নদীর পাশে ঘাসফড়িং এগ্রো নামে একটি মুরগির ফার্ম নির্মাণ করছেন। ওই ফার্মের ভিতরে গর্ত ভরাটের জন্য নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছিলো। গত শনিবার (১৬ মার্চ) মাটিকাটা কালে সকাল সাড়ে ১০টার দিকে তিনি একটি মূর্তি উদ্ধার করেন। কিসের মূর্তি বুঝতে না পেরে তিনি সেটি কঙ্কন কুন্ডুর চাচা গৌতম কুন্ডুর কাছে দিয়ে দেন। তারা সেই মূর্তিটি মন্দিরের রেখে পূজাও করে। খবর পেয়ে কঙ্কন কুন্ডু এসে মূর্তিটি নিয়ে যশোরে চলে যান।
এ বিষয়ে গৌতম কুন্ডু জানান- উদ্ধার হওয়া মূর্তিটি কৃষ্ণ ঠাকুরের। দুই পা বিহীন মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি। তার ভাইপো কঙ্কন যশোরে ব্যবসা করেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন এবং মূর্তিটি দেখে সেটি কষ্টিপাথরের বলে জানায়। এরপর সেটি জেলা প্রশাসকের কাছে জমা দেবেন বলে নিয়ে গেছেন।

তিনি আরো জানান- যেখানে মূর্তিটি পাওয়া গেছে ওই স্থানে ব্রিটিশ আমলে পূজা হতো। পুজা শেষে প্রতিমা বিসর্জন দেয়া হতো মুক্তশ্বেরী নদীতে। উদ্ধার হওয়া মূর্তিটি ওই সময়কার হতে পারে।

এদিকে বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকেলে কঙ্কন কুন্ড, তার স্ত্রী ও চাচা গৌতম কুন্ডু মূর্তিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

এ সময় কঙ্কন কুন্ডু ও তার স্ত্রী মূর্তিটি তাদের মন্দিরে রেখে পূজা অর্চনা করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেন। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি