সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি নেহাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদয় শংকর বিশ্বাস সকালে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. মনিরুজ্জামান আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। ঘটনা তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন