বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নি*হ*ত

হেলাল উদ্দিন : যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার জালঝাঁড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শফিউল্লাহ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

এ ঘটনায় নাইম (১৯) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার বিকালে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর উপজেলার জালঝাঁড়া-চালকিডাঙ্গা এলাকায়। নিহত শফি উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মাওলানা হাতেম আলী ছেলে। আর আহত নাইম পাঁচপোতা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। স্থানীয়ও প্রত্যক্ষদর্শীরা- নিহত শফিউল্লাহ ও আহত নাইম মোটরসাইকেলে বাড়ি থেকে মণিরামপুর আসচ্ছিলেন।

এ সময় যশোর-চুকনগর সড়কের জালঝাঁড়া-চালকিডাঙ্গায় পথিমধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তারা দুজন দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

আর আহত নাইমকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মনিরামপুর থানার ওসি তদন্ত বদরুজ্জামান জানান- ঘাতক বাসটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি