মনিরামপুরে ৫৪তম শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্টে রাজগঞ্জ হাইস্কুল চ্যাম্পিয়ন


হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে
৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ সাব জোনে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল মান্নান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার), সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আলী সহ এ টুর্ণামেন্টে অংশ নেয়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। রাজগঞ্জ সাব জোনের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। রাজগঞ্জ সাব জোনে খেলাটি পরিচালনা করেন- মেহেদী হাসান এবং ধারাভাষ্যে ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান। খেলা
শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন


