সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

মনিরামপুরের রাজগঞ্জ এলাকার খেদাপাড়ায় বস্তাবন্দি ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে রাজগঞ্জ এলাকার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি বান্দাখাল সংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন হেলাঞ্চি গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে তবিবুর রহমান তবি (৪৯) ও দীঘিরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন (৩৭)।

তবিবুর রহমান খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। সম্প্রতি সে মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।

অভিযানে থাকা মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভরে ফেনসিডিল এনে হেলাঞ্চি বান্দাখাল এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছিল তবি ও শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা