বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দীনকে বহিষ্কার

মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন

যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করায় হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে ইউনিয়ন আওয়ামীলীগ।

গত সোমবার (২৬ জুন) মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১৭ জুলাই-২০২৩ হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নিম্নবর্ণিত ব্যক্তি নির্বাচন না করে নৌকা মার্কার বিপক্ষে সরাসরি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ২৪ জুন-২০২৩ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরিদ উদ্দীনকে বহিস্কারের সুপারিশ উপজেলা আওয়ামী লীগের নিকট প্রেরণ করেন।

সে মোতাবেক দলীয় গঠনতন্ত্র মোতাবেক মোঃ ফরিদ উদ্দীনকে তার দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ।

মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মিকাইল হোসেন এ বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন- মঙ্গলবার (০৪ জুলাই) উপজেলা আওয়ামীলীগের এক মিটিংএ আলোচনার মাধ্যমে এ বহিস্কারের সিদ্ধান্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক