শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মব ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মব ভায়োলেন্সের একটা বড় সংখ্যার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক সিইসি মবের শিকার হয়েছে, খিলগাঁও একটি মন্দিরে হামলা এসব বিষয়ে পুলিশ আসলে কতোটা মনোবল নিয়ে কাজ করছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিইসির ঘটনাটা কেউ এ ধরনের ঘটনা আশা করেনি। এজন্য আমরা সবাই দুঃখিত। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছেন তাদের একজনকে আমরা ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। অন্যান্য কেউ যদি জড়িত থাকে, ফুটেজ দেখে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমাদের বাহিনীরও যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।

আইন-শৃঙ্খলা বাহিনীর কারোও সংশ্লিষ্টতা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সময়তো দিতে হবে। সংশ্লিষ্টতা খুঁজে বের করতে সময় লাগে।

পুলিশের নিষ্ক্রিয়তা কী কেটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ নিষ্ক্রিয় না। পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। আগের থেকে তাদের ট্রেনিং ও মনোবল অনেক ভালো হয়েছে।

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে। মব ভায়োলেন্স আগের থেকে অনেক কমেছে।

মব ভায়োলেন্সের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রকৃত সংখ্যা আমি এ মুহূর্তে বলতে পারবো না। তবে একটা বড় সংখ্যার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু গতকাল ঢাকার বাইরে দুই তিনটা বিশাল মিছিল হয়েছে সে বিষয়ে মতামত জানতে চাইলে উপদেষ্টা বলেন, গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা তাদের থেকে যে ধরনের আশা করছিলাম সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা ঢাকাতে ও আশপাশে ওরকম কিছু করতে পারেনি। আজকাল ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিসও অনেক বড় করে দেখানো যায়। বড় কোনো কিছু করতে পারে নাই তারা। তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান