বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান : ভারতীয় মন্ত্রীর দাবি

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান বলে অভিযোগ করেছেন ভারতের টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং।
তিনি বলেছেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এমন রাজনীতি মেনে নেয়া হবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

দুদিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং। সফরের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি বেসরকারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
ওই অনুষ্ঠানে রাখা বক্তব্যে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন এ বিজেপি নেতা।

গিরিরাজ সিং বলেন, আমাদের গ্রামে ষাঁড় লাল কাপড় দেখলেই রেগে যায়। ঠিক সেভাবেই কেন্দ্রীয় সরকারের নাম শুনলেই মমতা দিদি রেগে যান। সেন্ট্রাল এজেন্সির নাম শুনলেই রেগে যান। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলেই ‘মারো’ বলে নির্দেশ দেন। আর এখন আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকারী বিএসএফকেও বদনাম করার পরিকল্পনা চলছে।

তিনি বলেন, রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য মমতা দিদি রেড কার্পেট পেতে রেখেছেন। পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশের করিডোর হয়ে উঠেছে। রাজ্যের বাইরে যত বাংলাদেশি পাওয়া যায়, তাদের সবার ঠিকানা কেন পশ্চিমবঙ্গ বা কলকাতা হয়?

ভারতীয় মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জী ভোটব্যাংকের রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তার কারণে পশ্চিমবঙ্গে দেশি মুসলিমদের চেয়ে রোহিঙ্গা আর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি।

মমতাকে উদ্দেশ্য করে গিরিরাজ সিং বলেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এ ধরনের রাজনীতি মেনে নেয়া যাবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?