বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদে নববিতে দিনে ১১৫ টন জীবাণুনাশক ও ৩০ টন পারফিউম ছড়ানো হয়

মুসলিম উম্মাহর দ্বিতীয় পবিত্র স্থান মদিনার মসজিদে নববিতে দিনে ১১৫ টন রোগ-জীবাণুমুক্তকরণ পদার্থ ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। সেখানে ৩০ টন পারফিউম ছড়িয়ে দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

মসজিদে নববি বা মহানবীর (স.) মসজিদ বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। এই মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষের উপপ্রধান ফাওজি আল হুজাইলি জীবাণুমুক্তকরণের প্রতিদিনের কর্মসূচির উল্লেখ করেছেন।

সৌদি সংবাদভিত্তিক টিভি চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন, মসজিদে দৈনিক প্রায় ৩০ টন পর্যন্ত সুগন্ধি ব্যবহৃত হয়। এ ছাড়া সম্পূর্ণ মসজিদের মেঝে জীবাণুমুক্ত করার জন্য ১১০ থেকে ১১৫ টন পর্যন্ত জীবাণুনাশক ছিটাতে হয়।

তিনি আরও বলেন, জীবাণুমুক্তকরণ এবং মেঝে ধোঁয়ার জন্য ৬০০টির বেশি সরঞ্জাম ব্যবহৃত হয়। প্রতিটি কাজের জন্য রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী।

মক্কায় মুসলিম উম্মাহর পবিত্রতম স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ বা অন্য পবিত্র স্থানের উদ্দেশে যাত্রার পর অনেক মুসল্লিই প্রার্থনা এবং আল রাওদা আল শরিফা দেখার জন্য মসজিদে নববিতে ছুটে যান। সেখানে রয়েছে মহানবী (সা.)-এর রওজা শরিফ।

গত মাসের শেষ দিকে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, এক সপ্তাহে প্রায় ৫২ লাখ মুসলিম নববির মসজিদে নামাজ আদায় করেছেন। সৌদি আরব আশা করছে, ছয় মাসের বেশি আগে শুরু হওয়া চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববির পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মহানবী (সা.)-এর রওজা শরিফ এবং মসজিদে নববির পবিত্র কুরআনের কপি ধারণ করা কেবিন থেকে অনুপ্রাণিত হয়ে এই বেষ্টনীর নকশা তৈরি করা হয়েছে। খাঁটি পিতলের তৈরি ৮৭ মিটার দীর্ঘ বেষ্টনীটি মহানবী (সা.)-এর রওজা শরিফকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

ভ্রমণপ্রত্যাশীদের আগমন ও রক্ষণাবেক্ষণের চাপে এই বেষ্টনীর ক্ষতি হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা