মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহামারিতে মানবতার দৃষ্টান্ত দেখালেন নেইমার

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় সবার ওপরে রয়েছে হয়েছে ব্রাজিলের নাম।

অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পেশাদারি—প্রতিটা ক্ষেত্রেই দেশটিতে করোনার প্রভাব অনুভূত হচ্ছে। আর এই ব্যাপারটা অনুভব করেতে পেরেছেন ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমার।

নিজ দেশের মানুষের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন খ্যাতিমান এই প্লেয়ার। নেইমার এর আগেও অসহায় ও দুস্থ শিশুদের জন্য ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে নেইমার জুনিয়র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন, যারা তিন হাজার শিশুর দেখভাল করে থাকে।

দুনিয়াজোড়া অন্যান্য প্রতিষ্ঠানের মতো করোনাকালে নেইমারের প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র ইনস্টিটিউট’ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। তবে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান যেখানে আর্থিক ক্ষতি কমানোর জন্য কর্মী ছাঁটাই, বেতন হ্রাসের মতো পদক্ষেপ নিয়েছে, নেইমার জুনিয়র ইনস্টিটিউট এখানেই ব্যতিক্রম। করোনার প্রভাবে গত বছরের মার্চ থেকে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলছে। এই সময়ে প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীর চাকরি তো আছেই, উল্টো কাজ না করা সত্ত্বেও ১৪২ জনের প্রত্যেকে পুরোটা সময় ধরে পুরো বেতন পাচ্ছেন। কারও বেতন ১ শতাংশও কাটেননি নেইমার।

কর্মীদের বেতন দিতে গিয়ে প্রতি মাসে প্রায় ৯০ হাজার ইউরো করে খরচ হচ্ছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশি হিসাবে প্রায় সাড়ে ৯১ লাখ টাকার সমান।

এই সংকট যত দিন চলবে, নেইমার তত দিন তার অধীন কর্মীদের এভাবে বেতন-ভাতা দিয়ে যাবেন বলে প্রতিষ্ঠানটি পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন, নেইমারের বাবা ও তার মুখপাত্র নেইমার সিনিয়র। নেইমারের বাবা জানান, করোনাকালে নিজেদের চাকরি কিংবা বেতনাদি নিয়ে কর্মীদের কোনো চিন্তা করতে হবে না। যত দিন মহামারি চলবে তত দিন পর্যন্ত কর্মীদের বেতন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির