শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহিলাসহ তাবলীগ জামায়াতের আরো ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত

করোনা ভাইরাসের কারনে ভারতে আটকে থাকা আরও ৮ মহিলা সহ তাবলীগ জামায়াতের ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত পাঠালো ভারত।

রবিবার রাত ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেন।

ফেরত আসা ব‍্যক্তিরা ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ১৪ দিনের জন্য ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাবলীগ জামায়াতের এসব সদস্যরা ভারতে ৪ মাস জেল খেটেছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ২৬৫ জন তাবলীগ জামায়াতের সদস্যরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এ সময় সারা বিশ্বসহ ভারতেও করোনার প্রদূর্ভাব দেখা দেয়। যে কারনে তারা দেশে ফেরত আসতে পারেনি। ফলে তারা ভারতে বিভিন্ন মসজিদে অবস্থান নেয়। এ সময় তাবলীগ জামায়াতের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় করোনা সংক্রমণ ছড়ানোর। পরে এ অভিযোগে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেল খানায় পাঠায়। সেখানে ভারতের একটি আদালত তাদের ৪ মাসের সাজা দেয়। ৪ মাস সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর আইনি প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় চালানে রবিবার রাতে তারা দেশে ফিরে আসে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহসিন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতে আটক তাবলীগ জামায়াতের ৮ মহিলাসহ ১৭ জনকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন ৯ আগষ্ট রবিবার রাত ৮টার সময় হস্তান্তর করেছে।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ জামায়াতের সদস্যদের প্রাথমিক ভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, যেহেতু তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় গনজমায়াতের মধ্যে ছিলেন। সে জন্য তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা তাই ১৪ দিনের জন্য সরকারী তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত