শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাগুরায় বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত! আহত ৪ জন

মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে দুপুর ১২ টায় বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৪জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২২ জুলাই) এঘটনা ঘটে।

জানাগেছে, নিহত রামানন্দের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে কয়েকদিন আগে তারা ৫জন মাগুরায় এসেছিলেন। সে অনুযায়ী ৫ জনই মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রামে পাট কাটার কাজ করছিলেন।

শুক্রবার দুপুরে প্রচণ্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা মাঠের মধ্যে কেঁটে রাখা পাটের ছাউনির নিচে বসে বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তাদের উপর প্রচন্ড ভাবে বজ্রপাত হলে রামানন্দ সহ আরো ৪ জন আহত হয়।

আহতদের পার্শ্ববর্তী কুল্লিয়া গ্রামের গ্রাম্য ডাক্তার রাজকুমার এর কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে রামানন্দের মৃত্যু হয়েছে বলে জানান।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির মাধ্যমে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরায় আনার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু