মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী

মাথার ওপর সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান।

জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। চিকিৎসকদের বাড়িতে এনেই তার কপালে সেলাই দেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত।

আহত হওয়ার ঘটনা নিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমার চোখ রক্ষা করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে এ সংসদ সদস্য বলেন, হল রুমের বাইরে আমার উঠানের ওপরে টিনশেড করা ওখানে লাইট ফ্যান আছে। ওই সময়টাতে আমার বেশ গরম লাগছিল। আমার চেয়ারটা একটু সরিয়ে ঠিক ফানের নিচে গিয়ে বসছি বসার দুই তিন মিনিটের মধ্যেই ফ্যান অদ্ভুতভাবে, এসে খুলে আমার ডান চোখের ভ্রুর ওপরে এমন ভাবে জোরে পড়েছে আর সেই আঘাতে আমি ছিটকে পড়ে যাচ্ছিলাম।

আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা ফ্যানটা ধরেছে, ফ্যানটা না ধরলে আমার আরও ক্ষতি হতে পারত। আমি চিন্তাও করতে পারি নাই বিষয়টা। এক কথায় আল্লাহর রহমতে, আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ নিজে আমার চোখটা রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের এই নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ফ্যান সরিয়ে আমাকে ধরে তুলে আনে। আমার তো এত রক্ত পড়ছিল যে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম বড় কোনো ক্ষতি হয়ে যায় কি না।

বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে জানান ডঃ মুরাদ হাসান। বলেন, এ অবস্থায় জাস্ট ফ্যানই, অন্য কোনো কারণ নেই। এটা একটা দুর্ঘটনা। একটা জিআই তারের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে লাগানো ছিল। ওইভাবে এইটা মনে হয় কেউ খেয়াল করে নাই। আমরা সবাই আমার বৈঠকখানায় বসেছিলাম। সেখানে মোট ৬টি ফ্যান আছে। সেগুলো চলছিল, ওগুলো খুলে পড়ে নাই। কিন্তু আমার মাথার উপর যে ফ্যানটি ঘুরছিল, সেটিই হঠাৎ খুলে এসে আমার মাথায় পড়ে।

প্রসঙ্গত, আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন। নায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি ভিডিও ফাঁসের ঘটনায় কিছু দিন আগে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্ষণের ঘটনা বা পরিসংখ্যান বৃদ্ধির পেছনের মূল কারণবিস্তারিত পড়ুন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়িবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড
  • ‘হাসানুল হক ইনুর রায়ে মোটেই সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ, আপিল হবে’ : চিফ প্রসিকিউটর
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না
  • সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী
  • ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
  • লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
  • পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
  • বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি