বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানব রচিত মতবাদ মানুষের মুখে হাসি ফোটাতে পারে না : মজিবুর রহমান

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা : ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে দিনব্যাপী রুকন সম্মেলন ও শিক্ষা শিবির করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা অতিতে অনেক সরকার দেখেছি, অনেকে বিভিন্ন সংস্কার করেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু কোন কর্মসূচি মানুষকে শান্তি দিতে পারেনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা আলামিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে রুকনদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। শিক্ষা শিবিরে, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রফে. ওবায়দুল্লাহ, প্রফে. ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদ এ্যাড.আব্দুস সুবহান মুকুল, ডা.মাহমুদুল হক, জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিন, মাওলানা ওসমান গনি, অধ্যাপক আব্দুল ওয়ারেস, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর আমীর মাওলানা শাহাদাত হোসেন, শহর ছাত্র শিবিরে সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, ছাত্র নেতা এড আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমারা বিশ্বাস করি, মানব রচিত মতবাদ ভূলে ভরা। এটা একটা ভূল মতবাদ। যতদিন এই মতবাদ নিয়ে যারা আন্দোলন করবে, রাজনীতি করবে, তাদের দ্বারা দেশের শান্তি প্রতিষ্ঠা কিছুতেই সম্ভব হবেনা। বরণ আল্লাহর যে মতবাদ, আল্লাহর যে দ্বীন, এটাই ইসলাম, এটাই হক, এটিই সঠিক, কোন ভুল এখানে নাই। এই নির্ভুল জীবন বিধান ইসলামী আইন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এ দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যান ফেডারেশানসহ আরো যারা কুরআনের আইন চাই তাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাঁসি ফুটাতে হলে মানব রচিত মতবাদকে বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। তিনি আরো বলেন, আমরা করআন- সুন্নার আইন বাংলাদেশে কায়েম করবই করবো ইনশাল্লাহ। ইয় আমাদের জীবন শহীদ হয়ে যাবে না হয় দেশে কুরআন সুন্নার আইন চালু হবে।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, বিগত যারা মানুষ খুন করেছে, খুনি সরকার, তাদেরকে বিচারের মুখো মুখি করে তাদের শান্তি নিশ্চিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ