মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মানবিক পুলিশী সেবা মানুষের দোরগড়ায় পৌছে দিতে চাই’: কালিগঞ্জের ওসি

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।

সোমবার (৩ মে) বেলা ১২টার দিকে কালিগঞ্জ প্রেসক্লাবের অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সভায় বক্তব্যকালে নবাগত ওসি মোহাম্মদ গোলাম মেস্তফা বলেন, ‘আমি কালিগঞ্জে মানবিক পুলিশী সেবা মানুষের দোরগড়ায় পৌছে দিতে চাই। সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, মাদক নির্মূল, চোরাচালান বন্ধসহ থানাকে দালালমুক্ত করতে চাই।’

তিনি আরো বলেন, ‘পুলিশ এবং সাংবাদিক একে অপরের সাথে সম্পর্কিত। এই এলাকার গণমাধ্যমকর্মীদের নিয়ে কাজ করতে চাই।’

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক সহ.সভাপতি মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সিনিয়র সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, কাজী আল মামুন, শেখ আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মহিবুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, নয়ন দাশ, শেখ সোয়েবুর রহমান প্রমুখ।

খুলনার তেরখাদা থানায় দায়িত্ব পালন করে সম্প্রতি সাতক্ষীরা কালিগঞ্জ থানায় যোগ দিয়েছেন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ