শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানসম্মত প্রাথমিক শিক্ষাকে, আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শিক্ষায় উন্নত করতে হবে: এমপি সেঁজুতি

মানসম্মত প্রাথমিক শিক্ষাকে, আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শিক্ষায় উন্নত করতে হবে: এমপি সেঁজুতি
সাতক্ষীরা প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষাকে, আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন স্মার্ট শিক্ষায় উন্নত করতে হবে।

শিক্ষা জাতির মেরুদণ্ড এটা সবারই জানা, তেমনিই শিক্ষকতা একটা মহান পেশা।আমার পিতা এই পেশার সাথে যুক্ত ছিলেন, আমিও শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। সেজন্য এই পেশাটাকে সম্মান করি।শিক্ষা দস্যুতা, সকল প্রকার অনিয়ম, দুর্নীতি থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। বর্তমান সরকার পরপর চারবার সরকার গঠন করেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষায় উন্নত করতে যা যা করা দরকার সেটা করছেন।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাকে আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন স্মার্ট হতে হবে। বর্তমান সরকার চ্যালেঞ্জ নিয়েছেন ২০৪১ সালে স্মার্ট সোনার বাংলা গড়ার। বর্তমান সরকারের সেই স্বপ্ন বাস্তবায়নে সারা দেশে লাখো সৈনিক কাজ করছেন। শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিতে পরিনত করার প্রয়াস আপনারা যারা করছেন বা বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যায়।

কোন ভাবেই সেটা বরদাস্ত করা হবে না। শিক্ষকদের সঠিক সময়ে স্কুলে যাবেন, যথাযথ ভাবে দ্বায়িত্ব পালন করবেন। শিক্ষা কর্মকর্তা বা শিক্ষক যেই হোন ক্ষমতার অপব্যবহার করবেন না।তাতে কোন পক্ষের উপকারে আসবে না বলে মনে করি।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে সাতক্ষীরার পিটিআই সংলগ্ন মাঠে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এসব কথা বলেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৃষ্ণ পদ পালের সভাপতিত্বে ও কলারোয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, মোল্ল্যা শহিদুজ্জামান প্রমুখ।

প্রধান এমপি সেঁজুতি আরও বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। দুর্নীতি একটি প্রতিষ্ঠান, একটি দেশকে দুর্বল করে ফেলে।সেজন্য প্রতিটি বিদ্যালয়ে সরকারের দেওয়া বিভিন্ন বরাদ্দগুলো সঠিক ভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে খেলার মাঠ থাকবে। খেলাধুলার পরিবেশও থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও এগিয়ে যাবে।

খেলাধুলার মাধ্যমে তাদের মৃধা, মন ও শরীরের বিকাশ ঘটে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলার সামগ্রীগুলো স্কুলের মধ্যে আটকে না রেখে সেগুলো শিক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হবে। খেলার সামগ্রীগুলো স্কুলের শিক্ষার্থীরা ব্যবহার করছে কিনা সেটা শিক্ষা কর্মকর্তাদেরও তদারকি করতে হবে।

তাহলে শিক্ষার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীরা স্মার্ট হবে। সরকার একসাথে ২৬ হাজার বেসরকারি স্কুলকে সরকারি করেছে। তেমনি চলতি বছরে সারাদেশে তিন ধাপে ৪৬ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। যা অন্যকোন সরকারের আমলে হয়েছে বলে মনে হয় না।সেজন্যতো বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

পরে তিনি শিক্ষা সপ্তাহে সাতক্ষীরার সাতটা উপজেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষা অফিসের স্টলগুলো পরিদর্শন করেন এবং সরকার উন্নয়নমুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী