শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষ নৌকা প্রত্যাখ্যান করেছে, সেই কারণে উপজেলা নির্বাচনে আ.লীগ নৌকা প্রতীকে ভরসা পাচ্ছে না

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নাকি নৌকা নিয়ে নির্বাচন করবে না। তারা নিজেরাই পরাজয় স্বীকার করে নিয়েছে, নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ নৌকা প্রত্যাখ্যান করেছে। সেই কারণে উপজেলা নির্বাচনে তারা নৌকা প্রতীকে ভরসা পাচ্ছে না। ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ১৮ কোটি মানুষের ১২ কোটি মানুষই ভোট দিতে যায়নি। এটা আমাদের কথা নয়। বিদেশি মিডিয়াগুলো বলেছে। এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সেজন্য আওয়ামী লীগ তড়িঘড়ি করে শপথ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ৬ শতাধিক সংসদ সদস্য রয়েছে। আওয়ামী লীগ নাকি সংবিধানে বিশ্বাস করে। সংবিধানের কোথায় লেখা আছে তিনশ আসনের বিপরীতে ছয়শ সংসদ সদস্য থাকবে। আসলে আওয়ামী লীগের কোনো সংবিধান প্রীতি নেই, তাদের একটা প্রীতি আছে সেটা হচ্ছে ক্ষমতা, অর্থবিত্তের। মুখে তারা যে সংবিধান প্রীতির কথা বলে, সেটা ভুয়া। আওয়ামী লীগের কর্মকাণ্ড স্বাধীনতার আদর্শবিরোধী উল্লেখ করে মঈন খান বলেন, ৭২ থেকে ৭৫ সালে একবার বাকশাল তৈরি করেছে। এখন দ্বিতীয়বার বাকশাল তৈরি করছে। তাদের আদর্শ হচ্ছে চুরি-দুর্নীতি করা। বিদেশে সেকেন্ড হোম তৈরি করা।’

ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক