সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষিক ভারসাম্যহীন কিশোরীর ফুটফুটে কন্যা সন্তান প্রসব: বাবাকে খুঁজছে পুলিশ

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষিক ভারসাম্যহীন এক কিশোরী মা হয়েছেন। কিশোরীটি একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছে। বর্তমানে মা ও সন্তান উভয়ই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে মিলছে না তার বাবার সন্ধান। পুলিশ খুঁজছে এই সদ্যজাত সন্তানের বাবা কে ?
মানুষিক ভারমস্যহীন কিশোরীর নাম মাধবী আক্তার (১৪)। তার তথ্যমতে তাদের বাড়ি শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে। বাবার নাম শ্যামপদ। এছাড়া আরও এক মানুষিক ভারসাম্যহীন কিশোরী হাসপাতালে সন্তান জন্মদানের অপেক্ষায় রয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়া কিশোরী কালিগঞ্জের মাছ বাজার ও বাস টার্মিনাল এলাকায় ঘোরাফেরা করতো।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান জানান, কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় রাস্তার পাশে প্রসব বেদনায় ছটফট করছিল ওই কিশোরী। ঘটনাটি দেখে গত ১৭ আগস্ট স্থানীয় একজন তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। ভর্তির পর ওই দিনই তার একটি কন্যা সন্তান প্রসব হয়। ফুটফুটে সন্তানটিকে ওই পাগলী ‘মহারানি’ বলে ডাকছে। মূলত ওই কিশোরী মানুষিক ভারসম্যহীন রোগী। তার নাম পরিচয় যেটি বলেছে সেটিও নিশ্চিত নয়। তিনি আরও জানান, গত ১২ দিন আগে সন্তানটি জন্মানোর পর হাসপাতাল থেকেই তাদের খাদ্য খাবার, ওষধপত্রসহ সার্বিক দেখাশুনা করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া আরেকটি মানুষিক ভারসাম্যহীন তরুণীকে ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তিনিও গর্ভবতী। যেকোন সময় তারও সন্তান প্রসব হবে। তবে এই তরুণীর নাম পরিচয় জানা যায়নি। এই তরুণীকে নিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন সময় হাসপাতালের বেড ছেড়ে এখানে সেখানে চলে যাচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক হাসপাতালে যোগাযোগ রাখা হচ্ছে। তাছাড়া এই ঘটনায় কারা জড়িত সেব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। জড়িতদের খোঁজ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন