সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারামারি সেচের পানি নিয়ে, মৃত্যু একজনের

বোরো মৌসুমে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে মারামারিতে আবুল হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হোসেন সেচকল পরিচালনা কমিটির ব্যবস্থাপক ছিলেন। ওই সেচকলের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী বোরো মৌসুমে সেচের পানি দেন তিনি। বিগত মৌসুমের সেচের পানির মূল্য পরিশোধ না করায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারুন্দিয়া গ্রামের মো. নুর উদ্দিনের জমিতে চলতি মওসুমে সেচের পানি দেওয়া হয়নি। এর জের ধরে মঙ্গলবার সকালে নুর উদ্দিনের পক্ষ হয়ে মমতাজ উদ্দিন মোন্তা কয়েকজনকে নিয়ে সেচের পানির একটি নালা খুলে দেয়।

এসময় কমিটির অনুমতি ছাড়া ব্যবস্থাপক আবুল হোসেন পানি দিতে অস্বীকার করে। এ নিয়ে আবুল হোসেনের সাথে মমতাজের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে আবুল হোসেন সেচপাম্প বন্ধ করতে গেলে মমতাজ তাকে ধাক্কা দিয়ে নালায় ফেলে দেন।

পরে স্থানীয়রা আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেন নি বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?