বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের অপরাধে ৫৯ নিয়োগকর্তা আটক

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের দেয়ার অপরাধে ৫৯ নিয়োগকর্তাকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার নেগেরি সেমবিলানের অভিবাসন বিভাগ (জেআইএম) সূত্রে জানা গেছে, গত বছর অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানে এসব নিয়োগকর্তাকে আটক করা হয়।

বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির নেগেরি সেমবিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং।

অভিবাসন বিভাগের রেকর্ড অনুসারে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে যার মধ্যে ২০২১ সালে মাত্র ১৭ জন নিয়োগকর্তা ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ২০২৪ সালে এই সংখ্যা দিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কেনিথ তান বলেন, নিয়োগকর্তা যেসব ভুল করেছেন তার মধ্যে রয়েছে বিনা অনুমতিতে বিদেশি অভিবাসীদের সুরক্ষা (পিএটিআই), অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ এবং সেসব শ্রমিকদের কোম্পানির প্রাঙ্গণে থাকতে দেয়া। যার মধ্যে রাজ্যের অপরিহার্য ‘হটস্পট’ হিসেবে ৫টি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। সেগুলো সেরেম্বান এবং নিলাই জেলায়।

অভিবাসন বিভাগের রেকর্ড অনুসারে, চলতি বছরের প্রথম দুই মাসে ১৫৫টি এলাকায় অভিযানে প্রায় ৩ হাজার ১৩৮ জন বিদেশি শ্রমিককে তল্লাশি করা হয়, যার মধ্যে প্রায় ৪৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪১৬ জনই সেরেম্বানের বিভিন্ন কারখানায় আটক হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর