মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার


মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীর ২০২৫-২০২৭ চক্রের কার্যক্রম যথক্রমে নড়াইল জেলার লোহাগড়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় চলমান রয়েছে। এ কর্মসূচীর আওতায় সর্বমোট ৪১৯৮ জন দুঃস্থ মহিলা কার্ডধারী জীবন দক্ষতা উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পাচ্ছেন। চলমান এই প্রশিক্ষণ দক্ষ ১২ জন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষকবৃন্দ জুন-আগষ্ট কোয়ার্টারে সংস্থার পক্ষে যথাক্রমে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, রোগ ও শিশুর টিকা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য বিষয়ক প্রশিক্ষন মডিউল সম্পন্ন করেছেন। সেপ্টেম্বর-ডিসেম্বর কোয়ার্টারে নারীর ক্ষমতায়ন, দূর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনা, এইচআইভি ও এইড্স ও মাদকের কুফল বিষয়ক প্রশিক্ষন মডিউলের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
কর্মসূচীর আওতায় উভয় উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক জেমবিঅ, ইউনিয়ন ভিডব্লিউবি কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও কর্মসূচীর সমন্বয়কারী ও প্রোগ্রাম অফিসারবৃন্দ প্রতিনিয়ত প্রশিক্ষন কার্যক্রম পর্যবেক্ষন ও মনিটরিং করছেন। কর্মকর্তাবৃন্দ কখনো সরাসরি আবার কখনো অললাইনে মনিটরিং করছেন। যার ফলে কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
উল্লেখ্য, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা ৬ টি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচীর দায়িত্ব পেয়ে কাজ করছে। আগামী জুন’২৭ এ এই চক্রের কার্যক্রম সমাপ্ত হবে। কর্মসূচীর সমন্বয়কারী মোঃ গিয়াসউদ্দিন উভয় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষনিক কর্মসূচী পর্যবেক্ষন ও মনিটরিং করছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন


