বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক না কোস্ক, দ্বিধাদ্বন্দ্বে নেটদুনিয়া!

বিশ্বের সব দেশই করোনা মহামারির শঙ্কা কাটাতে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হয়েছে। সারা দুনিয়া তা মেনেও নিয়েছে। তবে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যার কারণে সম্প্রতি দক্ষিণ কোরিয়া এক অভিনব ফ্যাশনেবল মাস্ক তৈরি করেছে। যার নাম কোস্ক।

মাস্কের গুরুত্ব পর্যবেক্ষণ করতে ‘দ্য ইমপ্যাক্ট অব কমিউনিটি মাস্কিং অন কোভিড-১৯: আ ক্লাস্টার র‌্যান্ডমাইজড ট্রায়াল’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করেছেন স্ট্যানফোর্ড মেডিসিন স্কুল ও ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের এপ্রিলের মধ্যে গবেষণাটি করা হয়। এ গবেষণায় উঠে এসেছে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের গুরুত্ব কতটুকু।

মাস্কের ব্যবহার আরও বাড়িয়ে তুলতেই দক্ষিণ কোরিয়ায় নতুন কোস্ক তৈরি করা হয়েছে। কোরিয়ান ভাষায় নাককে বলা হয় ‘কো’। আর তাই এই অভিনব মাস্কের নাম রাখা হয়েছে কোস্ক। ফ্যাশনেবল এই কোস্ক মাস্কের মতো হলেও দেখতে কিছুটা ভিন্ন। এই কোস্ক পরলে নাক-মুখ নয়, শুধু নাকটুকুই ঢেকে থাকে।

মাস্ক পরা অবস্থায় খাওয়া-দাওয়া করা যায় না। এই কোস্ক পরলে দিব্যি খাওয়া-দাওয়া করা যাবে। শুধু খাওয়া-দাওয়া নয়, ঠোঁট আড়ালে না থাকায় সুন্দরীরা লিপস্টিকও লাগাতে পারবেন।

এই মাস্ককে বলা হচ্ছে কেএফ৮০ মাস্ক। এখানে কেএফ বলতে ‘কোরিয়ান ফিল্টার’। দাবি, ০.৩ মাইক্রন পর্যন্ত খুদে জীবাণুদেরও ৮০ শতাংশ পর্যন্ত রুখতে সক্ষম এই মাস্ক।

অনেকেই নতুন এই মাস্ককে পছন্দ করলেও বহু নেটিজেনই মানতে পারছেন না এই মাস্ককে। তাদের দাবি–এই মাস্কে যেহেতু মুখ খোলা তাই সংক্রমণ ঠেকানোর পথটা যেন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এই মাস্কে। সুতরাং এমন মাস্ক পরা আর না পরার মধ্যে কোনো তফাত নেই।
সূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়