শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য ফুটবলার রাজিয়ার মাকে মারতে গেলেন স্বামী

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর আগে রেখে যাওয়া টাকার জন্য তার মাকে লাঠি দিয়ে মারতে গেলেন স্বামী ইয়াম রহমান। তাঁর স্বামীর বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার পাম হাউস গ্রামে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের লক্ষীনাথপুর গ্রামে রাজিয়ার বাবার বাড়িতে।

রাজিয়ার মা আবিরণ বিবি জানান, তার মেয়ের জামাই ইয়াম রহমান গত (৮ এপ্রিল) তাদের বাড়িতে বেড়াতে আসে। আসার পর থেকে রাজিয়ার ডিপোজিট করা ১২ লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেওয়ায় জন্য চাপ দিতে থাকে। গত (১৩ এপ্রিল) বিকালে চেকটি তার জামাই ইয়ামের হাতে তুলে দিতে অস্বীকার করেন তিনি। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে বাজে ভাষায় গালিগালাজ করে বাঁশের লাঠি দিয়ে তাকে মারতে যায় ইয়াম। লাঠি দিয়ে আঘাত করতে গেলে তিনি জামাইকে বলেন তুই কি আমাকে মেরে ফেলতে চাইছিস? তাহলে আমাকে মেরে ফেল। এমনি আমি আমার মেয়ে (রাজিয়ার) জন্য পাগল হয়ে গেছি। তুই আমার মেয়ের রেখে যাওয়া টাকার জন্য আমাকে মেরে ফেললে আমার কোন কষ্ট লাগবে না। এছাড়া তিনি আরো বলেন রাজিয়ার চেক বইয়ের পাতা তার কাছে নেই। বর্তমানে ওই চেকের পাতা মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়লের কাছে রয়েছে।

স্থানীয় সুফিয়া বেগম ও আরিফা পারভিন জানান, রাজিয়ার স্বামী বাঁশের লাঠি দিয়ে তার শাশুড়ি ও শ্যালিকাকে মারতে যায়। এসময় তারা তাকে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় কয়েকজন যুবক এসে ইয়ামের মারের হাত থেকে নারী ফুটবলার রাজিয়ার মা ও বোনকে রক্ষা করেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইয়াম রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ছেলের জন্ম নিবন্ধন সনদ ও রাজিয়ার রেখে যাওয়া ডিপোজিটের ১২ লক্ষ টাকার চেক বইয়ের পাতা শাশুড়ি দিতে অস্বীকার করায় তার মাথা গরম হয়ে গিয়ে ছিল। এজন্য তার শাশুড়ি ও বড় শ্যালিকার সাথে বাজে আচরণ করে ফেলেছেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, রাজিয়ার ডিপোজিটের চেকের একটি পাতা তার কাছে সংরক্ষিত রয়েছে। ফুটবলার রাজিয়ার মৃত্যুর দুই দিন পরে পরিবারের সদস্যরা ঝামেলার কারণে তার কাছে চেকটি রেখে দেয়। ব্যাংক একাউন্টে রাজিয়া তার মাকে নমিনি করে গেছেন বলে তিনি নিশ্চিত করেন। এছাড়া রাজিয়ার মা ও বোনকে মারতে যাওয়ার বিষয়টি তাকে কেউ জানাননি।

প্রসঙ্গত, সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১) মারা যান। গত (১৪ মার্চ) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন