শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির বিপক্ষে খেলার আশা শেষ রোনালদোর

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াই। মাঠে আবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো তাই ঘরের মাঠে আজ (বুধবার) জুভেন্টাস-বার্সেলোনার মধ্যকার ম্যাচটি খেলতে মুখিয়েই ছিলেন।

কিন্তু মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আর সৌভাগ্য হচ্ছে না ফুটবলপ্রেমীদের। মঙ্গলবার যে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ হয়েছেন রোনালদো। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষায় ‘ফেল’ করলেন পর্তুগিজ যুবরাজ।

চলতি মাসে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন রোনালদো। এর প্রায় দুই সপ্তাহ পর ফের পরীক্ষায় পজিটিভ হন। বার্সার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আরও একবার পরীক্ষা করা হয়েছিল জুভেন্টাস তারকাকে। এবারও ফল নেগেটিভ আসেনি।

উয়েফার নিয়ম অনুযায়ী, করোনা আক্রান্ত কোনো খেলোয়াড়ের মাঠে নামতে হলে ম্যাচের কমপক্ষে ২৪ ঘন্টা আগে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে। সেই কথা মাথায় রেখেই পরীক্ষা করিয়েছিলেন রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ মেসি-রোনালদোর দেখা হয়েছিল ৯ বছর আগে, সেই ২০১১ সালে। আর যে কোনো প্রতিযোগিতায় বিশ্বসেরা এই দুই ফুটবলারের সর্বশেষ দেখা ২০১৮ সালে। সেই বছরই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পারি জমান রোনালদো।

এলিয়েঞ্জ স্টেডিয়ামে রোনালদো-মেসি দ্বৈরথ হচ্ছে না। তবে ন্যু ক্যাম্পে দেখা হতে পারে তাদের। আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে খেলবে জুভেন্টাস-বার্সেলোনা।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা