শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইলেও দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা

টেলিভিশনের পাশাপাশি এবার মোবাইল ফোনেও দেখা যাবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের খেলা।

কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়েন্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইল অ্যাপেই এবার কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

এদিকে স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সব টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শিগগিরই আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। সব খেলাই দর্শকরা ৪কে রেজলুশনে উপভোগ করতে পারবে।

২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

খেলা দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর