সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন চরাঞ্চলের মানুষ

ময়মনসিংহের চরাঞ্চলে নির্মানাধীন বিশেষায়িত ডা. শুভ হাসপাতালে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে পরীক্ষাসহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের পুত্র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে শনিবার সকাল থেকে দিনভর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের সহধর্মিনী, মরহুম ডা. শুভ’র মাতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নাহার বেগম।

মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, ডায়াবেটিক, নিউরো, কিডনি, গাইনী, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞগণসহ ৬০ জন চিকিৎসক চরাঞ্চলের প্রায় ৬ হাজার রোগিদের বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন বাচ্চু, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল, চর নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন, খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু, বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, মহানগর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, আইন বিষযক সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেবাশীষ মন্ডল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান রবিন, সরকার মো. সব্যসাচী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ পান্না, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রানা, মহানগর শাখার সাধারণ সম্পাদক রিমন মো. জামায়েল সামী, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেল, পিন্টু সরকার, সুপ্রিয় রায়, সৈয়দ তানিমসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জানান, আমার মরহুম ছোট ভাইয়ের নামে সরকারিভাবে নির্মানাধীন ৫০ শয্যার বিশেষায়িত ডা. শুভ হাসপাতালটি চালু হলে দূর্গম চরাঞ্চলবাসীর সুচিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় জনবলসহ হাসপাতালটি চালু না হওয়া পর্যন্ত চরাঞ্চলবাসীর সুচিকিৎসায় আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। তিনি চরাঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?