বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নানি-নাতনির

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেনাবাহিনীর ৬ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মরতুজা বেগম (৬০) ও তার নাতনি জান্নাত আক্তার (৩)। মরতুজা বেগম ভালুকায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডুবা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ঢাকা থেকে সেনাবাহিনীর একটি গাড়ি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। সকাল সোয়া দশটার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ী নামক স্থানে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে সড়ক পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মরতুজা বেগম ও তার নাতনি। এ ঘটনায় সেনাবাহিনীর ৬ সদস্য গুরুতর আহত হলে তাদেরকে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, গাড়িটি উল্টে যাওয়ার আগ মুহূর্তে বিপরীত দিক থেকে আরও একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। কোন গাড়ির চাপায় দুজন নিহত হয়েছেন তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। এজন্য মহাসড়কের পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আমরা খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছি। নিহতদের পরিবার আবেদন করলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা