বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক কাউকে ছাড় দেওয়া হবে না’

যশোরের সহকারী পুলিশ সুপার (মনিরামপুর-কেশবপুর সার্কেল ) কেশবপুর থানা অভ্যন্তরে কেশবপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। গত রোববার রাতে কেশবপুর থানা প্রাঙ্গনে এমতবিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি পৌর এলাকার একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা একদল সন্ত্রাসী কর্তৃক ঘটানো কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে কেশবপুরের আইন শৃংখলার অবনতি হয়েছে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন যশোরের নবাগত সহকারী পুলিশ সুপার (মনিরামপুর-কেশবপুর সার্কেল ) আশেক সুজা মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমরা সমাজ উন্নয়নে ক্ষুদ্র থেকে শুরু করতে চায়, এ জন্যে সাংবাদিকদের তথ্য আমাদের প্রয়োজন। আপনারা সমাজের দর্পন অথবা আয়না। মাদকের বিরুদ্বে বর্তমান পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। অতিরনজিত কোন নিউজের কারনে এলাকার এমনকি দেশের বড়ধরনের ক্ষতি হতে পারে। কারো মৃত্যুর কারন হতে পারে। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। আমরা জনতার পুলিশ হতে চাই। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কোনো দালাল মাধ্যম থাকবে না। সাধারণ মানুষ সরাসরি পুলিশের সেবা পাবেন। আপনারা করোনার ব্যপারে আন্তরিক হোন, সকলকে সচেতন হতে হবে। করোনা সংকট মোকাবিলায় পুলিশ অনন্য ভূমিকা রেখেছে। এক্ষেত্রে সাংবাদিকরাও ছিলেন সম্মুখ সারিতে। তিনি আরও বলেন, কেশবপুরকে কিশোর গ্যাং, এ বাহিনী সে বাহিনী, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আইন শৃংখলা অবনতির ঘটনার সাথে সম্পৃক্ততা থাকলে যত বড়্ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান। কেশবপুর থানা প্রাঙ্গনে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সার্কেল এসপি আশেক সুজা মামুন এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন সভাপতিত্ব করেন । সভাপতির বক্তব্যে তিনি বলেন, যার ছত্রছায়ায় থেকে কতিপয় যুবক অপরাধ কর্মকান্ড করছিল তাকে জেলা পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ ডেকে নিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করে দিয়েছেন। পরবর্তীতে অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ততা পেলে কাউকে ছাড় দেয়া হবে না ।

সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কোষাধ্যক্ষ সামছুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল ফুয়াদ, হাজী রুহুল কুদ্দুস, দিলিপ মোদক প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য এম আব্দুল করিম, সদস্য শাহীনুর রহমান, রাবেয়া ইকবাল, আব্দুল মোমিন, আব্দুর রহমান, রুহুল আমিন খান, আইয়ুব খান, সোহেল পারভেজ, উদয় সিংহ, মিলন দে, মেহেদি হাসান জাহিদ, সুশান্ত মল্লিক, আব্দুল্লাহ আল মামুন স্বাধীন প্রমুুখ।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার হিসেবে (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন গত ০৭ জুন যোগদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত