বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যমজ ৩ নবজাতকের পাশে দাঁড়ালেন মনিরামপুরের মানবিক ডাক্তার তন্ময় বিশ্বাস

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে ‘যমজ তিন পুত্র সন্তানের দুধ কিনতে গিয়ে দিশেহারা পিতা-মাতা’ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর দরিদ্র অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন মনিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের কৃতি সন্তান ও সাবেক মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাস।

তিনি বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে বাবলুর রহমানের বাড়ীতে যান। এ সময় তিনি গৃহবধু ডলি খাতুনের কোলে থাকা সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া যমজ তিন নবজাতকের শারীরিক খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

পাশাপাশি তিনি নবজাতকদের জন্য গুড়া দুধ কেনার জন্য নগদ অর্থ ও নতুন জামাকাপড় প্রদান করেন এবং ভবিষ্যতে যে কোন চিকিৎসার প্রয়োজনে তিন নবজাতকের দায়িত্বভার গ্রহণের আশ^াস দেন।

অসহায় দরিদ্র দম্পতির পাশে এসে মানবিকতার পরিচয় দেওয়ায় তাৎক্ষনিকভাবে গৃহবধু ডলি খাতুন অত্যন্ত খুশিভরে ডাঃ তন্ময় বিশ্বাসকে দোয়া-আর্শিবাদ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম