রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত সপরিবারে বশেমুরবিপ্রবির শিক্ষার্থী

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সরব সারাদেশের শিক্ষার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে মানববন্ধনের আয়োজন করছে বিভিন্ন জেলায়। সারাদেশের ন্যায় গত ২৪ মে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরাও হল, ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করে প্রধান ফটকের সামনে।
ঠিক এই মুহুর্তে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী ভারতীয় ভ্যারিয়েন্টের উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া তার পরিবারের আরও ৮ জন সদস্যের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তাদের ৩ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত বশেমুরবিপ্রবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঐ শিক্ষার্থীর নাম নুসরাত। বাড়ি যশোরে।
বুধবার (২৬ মে) তিনি এবং পরিবারের ৯ জন সদস্যের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

করোনা আক্রান্ত পরিবারের অন্যান্য সদস্যরা হলেন নুসরাতের বাবা, বোন, দুলাভাই (বোনের স্বামী) ও তার দুলাভাই এর পরিবারের অন্য ৫ জন সদস্য।

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রথমে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নুসরাত, তার বোন ও দুলাভাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত নুসরাত বলেন, ‘দুলাভাই এর গ্রামে একজন ভারত থেকে এসেছে। মূলত তার মাধ্যমে ভারতীয় উপসর্গ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে।’

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

পতিত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে