শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, আটক-১

যশোরের ঝিকরগাছা উপজেলার একটি গ্রামে ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতা শিশুর পিতা জানান, ‘সোমবার বিকেলে তার মেয়ে পার্শ্ববর্তী বাজারের পাশে কয়েকটি শিশুর সাথে খেলা করছিলো। এসময় চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলে তাকে ছেড়ে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। তার গোপানাঙ্গ থেকে রক্ত বের হতে দেখে ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানকে সাথে নিয়ে তিনি থানায় যান এবং পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।’

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, ‘তারা শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলে বলা সম্ভব হবে সে ধর্ষিত হয়েছে কিনা।’

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ‘স্থানীয় চেয়ারম্যান নির্যাতিতা শিশু ও তার পিতাকে থানায় নিয়ে এসে অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চা দোকানী সোহাগকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির

দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিজিবির পাশাপাশি রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
  • কেশবপুরের সাবেক স্বতন্ত্র এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার
  • শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ