শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে হোস্টেলের বাথরুমে ভারতীয় ছাত্রীর ঝুলন্ত লাশ

যশোরে আদ-দ্বীন মেডিকেল কলেজের হোস্টেল থেকে সীমা জোহরা (২১) নামের এক ভারতীয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) সকালে হোস্টেলের পঞ্চম তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীমা জোহরা ভারতের জম্মু-কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে।

যশোর আদ-দীন সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোরে হাউজকিপার মর্জিনা আমাকে ঘটনাটি জানান। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে এসে রুমের দরজা ভেঙে সীমা জোহরাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত শেষে ভারতীয় হাই কমিশনার পারমিট দিলে মরদেহ হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম