বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝাঁপা ইউনিয়নে আবারো নৌকা পেয়েছেন চেয়ারম্যান মন্টু

আগামী ২৮ নভেম্বর-২০২১, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ সামছুল হক মন্টু।

শুক্রবার (২২ অক্টোবর-২০২১) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে চুড়ান্তভাবে এ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। মোঃ সামছুল হক মন্টু ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, মণিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও আওয়ামীলীগ নেতা।

তিনি দীর্ঘ ৫ বছর ধরে সু-নামের সাথে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করতে গ্রাম পর্যায়ে অধিক গুরুত্ব দিয়ে যে উন্নয়নের ধারা শুরু করেছেন, তাতে দক্ষ জনপ্রতিনিধি প্রতিটি ইউনিয়নে নির্বাচিত হলে উন্নয়নমূলক কাজ সহজতর হবে। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক অতিক্রম করছে। আজ বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন- আমার নেতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সার্বিক সহযোগিতায় ও তাঁর নির্দশনায় আমি এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। তিনি ঝাঁপা ইউনিয়নবাসির উদ্দেশ্যে বলেন- আমি ঝাঁপা ইউনিয়নের সন্তান, আমি আপনাদের সন্তান, মানুষের কর্মের মধ্যে অনেক ভুলত্রুটি হতেপারে। সেগুলো ক্ষমাদৃষ্টিতে দেখে, আমাকে আপনাদের মুল্যাবান ভোটদিয়ে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিন।

উল্লেখ্য, আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার