যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে পুড়লো বাবার ঘর!


যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন পালাতক রয়েছেন।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাসীন খান বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাবার পুনরায় বিয়ে নিয়ে সন্দেহ থেকে ছেলে এই কাণ্ড ঘটাতে পারেন। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে- আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পারিবারিক কলহের জেরে ছেলে এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক।
চেয়ারম্যান বলেন- বহুদিন ধরে মহাসীনের পরিবারে কলহ লেগে আছে। তাদের বাপ-ছেলের মধ্যে বনিবনা নাই।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন- সোমবার সন্ধ্যার পরে আমাদের কাছে ঝালঝাড়া এলাকায় আগুন লাগার খবর আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মহাসীন খানের মা রোকেয়া বেগম বলেন- তিন-চার মাস আগে মহাসীনের স্ত্রী ২৫-২৬ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ছেলে আল-আমিনও মায়ের সঙ্গে গেছে। কয়েক দিন আগে ভিটাবাড়ি থেকে আল-আমিন গাছ বিক্রি করেছে। এরপর সোমবার সন্ধ্যায় এসে বাপের ঘরে আগুন দিয়ে চলে গেছে। আমার ছেলে সাতক্ষীরায় চাকরি করে। বাড়ি থাকে না। ও নতুন করে কোনো বিয়ে করেনি।
এদিকে এলাকাবাসী জড়ো হয়ে আল-আমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
মহাসীন খান বলেন- ছেলে বাড়ি থেকে ৪১ হাজার টাকার গাছ বিক্রি করেছিল। আমি সেটা বাধা দিয়েছি। এ ছাড়া আল-আমিন ঘরের অনেক জিনিসপত্র আমার অগোচরে বিক্রি করে দিয়েছে। ছেলে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আল-আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন- ছেলের দ্বারা বাবার ঘরে আগুন লাগার ঘটনা শুনেছি। এই ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে। আমি ছুটিতে আছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন


