মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মনিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে সাগর হোসেন (১৩) নামের এক কিশোর শিয়ালের কামড়ে মারা গেছে।
সে পৌর এলাকার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে।

স্থানীয়রা ও তার পরিবার জানায়- প্রায় তিন মাস আগে সাগরকে শিয়ালে হাচড়ে দেয়। তবে এ ঘটনা কাউকে জানায়নি সে। কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত সোমবার সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর নিজেই পরিবারের কাছে শিয়ালের হাচড়ানোর বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবার সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেরত দেওয়ার পর মঙ্গলবার বিকালে পর খুলনা হাসপাতালে নেওয়া হয়। খুলনাতেও চিকিৎসকরা ফিরিয়ে দিলে বাড়ি আনা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়িতে সাগরের মৃত্যু হয়।

সাগরের পিতা গফফার হোসেন বলেন- আমরা আগে জানতাম না যে সাগরকে শিয়াল কামড়ে ছিলো।

মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু বলেন- যে কাউকে শিয়াল, কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় বা হাচড়ের ঘটনা ছোট মনে হলেও এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এসব ক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করতে হবে। এমনকি প্রাণীর কামড় বা হাচড়ের পরপরই সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে। কোনো ধরনের কেটে যাওয়া বা রক্ত পড়া থাকলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে র‌্যাবিস ভ্যাকসিন (টিকা) নিতে হবে। চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার