মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

যশোরের মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর কামাল হোসেনের নির্দেশে একটি টিম নোয়ালী এলাকায় অভিযান চালায়। এসময় দুই মাদক কারবারিকে ১০৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ইনসপেক্টর কামাল হোসেন বলেন, “এলাকায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতরা হলেন- নোয়ালী গাজীপাড়া গ্রামের আঃ রহিম গাজীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৪৫) ও নোয়ালী মিস্ত্রিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (২২)।
আটক দুজনই মশ্বিমনগর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া