শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা চাহিদা মত তেল কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে। হঠাৎ এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

রাজগঞ্জ বাজারের কোনো দোকানে আধা লিটার বা ১-২ লিটারের বোতল সয়াবিন তেল নেই। দু’য়েকটি দোকানে ৫ লিটারের বোতল থাকলেও, দোকানদাররা অতিরিক্ত দামে বিক্রি করছে।

জানা গেছে- গত ৪-৫ দিন হতে হঠাৎ করে রাজগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দোকানদাররা বলছেন- কোম্পানি থেকে দেচ্ছে না। আমরা কোথায় পাবো। মনিরামপুর থেকে ব্যারেলে করে খোলা সয়াবিন তেল কিনে আনছি। তাও আবার বেশি দাম দিয়ে। আমরা যেমন দামে কিনছি, তেমন দামেই বিক্রি করছি।

রাজগঞ্জ বাজারে খোলা সয়াবিন তেল খুচরা ১৯০, ২০০ টাকা প্রতিকেজি আর সুপার তেল ১৮০ টাকা প্রতিকেজি বিক্রি করছে ব্যবসায়ীরা।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আরও বলছেন- পুষ্টি, বসুন্ধরা, ফ্রেশ, তীর, রূপচাঁদাসহ বিভিন্ন বোতলজাত সয়াবিন তেল কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে। যে কারণে এই সংকট সৃষ্টি হয়েছে।

তারা জানান, খোলা সয়াবিন তেলের দাম বেশি আর বোতলজাত সয়াবিন তেলের দাম কম হওয়ার অজুহাতে কোম্পানিগুলো বেশ কিছুদিন ধরে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দেয়।

ক্রেতা খালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন- বোতলজাত সয়াবিন তেল না পেয়ে ১৯০ টাকায় ১ কেজি খোলা সয়াবিন তেল ক্রয় করেছি। বোতলজাত তেল না থাকায় খুচরা ব্যবসায়ীরা সুপার ১৮০, সয়াবিন ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত খোলা তেল বিক্রি করছে। তবে ক্রেতা সাধারণের দাবি- ইচ্ছা করেই সরবরাহ বন্ধ করে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে একটি সিন্ডিকেট।

এ ব্যাপারে রাজগঞ্জে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন