শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বোতলের জুস-চিপস-কোমলপানির সয়লাব

যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার ও আশপাশের গ্রামাঞ্চলের মোড়ে মোড়ে এবং বিভিন্ন স্কুলের সামনের দোকানে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাত খাবারের বেচাকেনা। বিশেষ করে বোতলের জুস, খোলা ও নিম্নমানের চিপস, কোমলপানি ও রঙিন ঠান্ডা পানীয়ের সয়লাব দেখা যাচ্ছে প্রতিদিনই। এসব খাবার বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও সংরক্ষণ করা। যার ফলে বাড়ছে শিশু ও কিশোরদের স্বাস্থ্যঝুঁকি। আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। প্রতিনিয়িত দেখা যাচ্ছে এসব প্রক্রিয়াজাত খাবার খেয়ে শিশু-কিশোররা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে।

বাজারের দোকানগুলো ঘুরে দেখা যায়, বেশির ভাগ খাবারের প্যাকেটে উৎপাদনের তারিখ, উপাদান, কিংবা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)- এর অনুমোদনের লোগো নেই। স্থানীয় অনেক বিক্রেতাই স্বীকার করেছেন, কম দামে লাভ বেশি হওয়ায় এসব পণ্য দোকানে তোলা হয়।

অভিভাবকরা অভিযোগ করছেন, বিভিন্ন স্কুলের আশপাশেও এই নিম্নমানের চিপস ও জুসের বিক্রি বেড়ে গেছে। শিশুদের আকৃষ্ট করতে রঙিন প্যাকেট ও অতিরিক্ত মিষ্টি ব্যবহার করা হচ্ছে। যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। চিকিৎসকরাও সতর্ক করে বলেছেন, এসব খাদ্যে নিম্নমানের রং, সুগন্ধি ও কেমিক্যাল ব্যবহারের কারণে ডায়রিয়া, এলার্জি, পেটের সমস্যা ও লিভারের ঝুঁঁকি বাড়ে। রাজগঞ্জের স্থানীয়দের দাবি, বাজারে যত্রতত্র এসব পণ্যের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি, দোকানগুলোতে অনুমোদনবিহীন প্রক্রিয়াজাত খাদ্য বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতনতার পাশাপাশি মান নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার হওয়া এখন সময়ের দাবি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার