বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে বোতল সয়াবিন তেল খুলে অতিরিক্ত দামে বিক্রি!

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে খুচরা অতিরিক্ত দামে বিক্রি করছে বলে ক্রেতাদের আভিযোগে জানা গেছে। যে কারণে রমজান মাসে সয়াবিন তেল কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে ক্রেতারা। রাজগঞ্জ বাজারে বোতল সয়াবিন তেলের দামের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় মুদি দোকানিরা বোতল সয়াবিন তেল খুলে ড্রামে ঢেলে খোলা হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজারের দোকানে বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বললেই চলে।

অনেক ক্রেতারা বলছেন- দোকানিদের গুদাম ঘরে বোতল সয়াবিন তেল রাখা আছে। সেখান থেকে এনে খুলে, খোলা হিসেবে বিক্রি করছে।

জানা গেছে- রাজগঞ্জ বাজারে খোলা সয়াবিন তেল খুচরা ১৯৪ টাকা থেকে ২০০ টাকায় প্রতিকেজি বিক্রি করছে মুদি দোকানদাররা।

এ বিষয়ে জানার জন্য রাজগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ীর সাথে কথা বললে, তিনি জানান- বোতল সয়াবিন তেল কোম্পানি থেকে সরবরাহ কম।

তিনি আরও জানান- সয়াবিন তেলের সংকট থাকায় বাজারে এঅবস্থা দেখা দিয়েছে। ক্রেতা খালিয়া গ্রামের রবিউল ইসলাম বলেন- বাজারে বোতল সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন তেল ২০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এই অস্বাভাবিক দামে তেল কিনতে যেয়ে গরীব অল্প আয়ের মানুষ চরমভাবে হিমশিম খাচ্ছে। এই পবিত্র রমজান মাসে এই ভাবে মানুষদেরকে ঠকাচ্ছে মুদি দোকানিরা।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা