বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

দাওয়াতে নেওয়ার কথা বলে মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ মে) রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর ইমামের নাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
তিনি পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব।

আটক রুবেল হোসেন ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের বাসিন্দা ও তরকারি ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানান- রবিবার সন্ধ্যায় হাফেজ আব্দুল্লাহ ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে বাচ্চাদের আরবি পড়াচ্ছিলেন। সে সময় রুবেল নামে এক যুবক এসে তাকে দাওয়াতের কথা বলে মণিরামপুরের রাজগঞ্জে নিয়ে যায়। ওই রাতে রাকিব নামের এক ছেলে মসজিদের ইমামের মোবাইলে কল দিলে তার চিৎকার শুনতে পান। পরে জানতে পারে তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ জামতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ইমামকে উদ্ধার করে। পরে আহত ইমামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইমামের প্রতিবেশী মিলন হোসেন বলেন- রুবেল দাওয়াতের কথা বলে তাকে নিয়ে গেছিল। পথিমধ্যে ফাঁকা জায়গায় ইমামকে রেখে কোথাও চলে যায়। সেখানেই অতর্কিত কয়েকজন তার ওপর হামলা চালায়।

বিষয়টি জানতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল করা হলে, মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম