বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শা সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় ২১ বিজিবির অগ্রভূলাট বিওপির সদস্যরা স্বর্ণের এ চালান আটক করেন।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে শার্শা উপজেলার পাঁচভূলাট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপনকে চিহ্নিত করা গেছে বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিরোধ করা হয়। এসময় তাদের মধ্যে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যান তিনি।

তিনি জানান, ওই চোরাকারবারিদের কাছ থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।

ইতোমধ্যে ওই স্বর্ণ ফেলে পালিয়ে যাওয়াদের চিহ্নিত করা হয়েছে এবং ওই পাচারকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা