শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার উলাশীতে জেলে পাড়ায় হামলা : ২জন আহত

যশোরের শার্শা উপজেলার উলাশী জেলে পাড়ায় দূর্বৃত্তদের অতর্কি হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলে পাড়ার দুই জেলেকে পিটিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনায় উলাশী জেলে সম্প্রদায় তাদের নিরাপত্তার জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসার, শার্শা থানা ইনচার্জ ও শার্শা উপজেলা বিএনপি বরাবর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৬ জানুয়ারী রাতে শার্শার উলাশী গ্রামে। এ ঘটনায় উলাশী জেলে পাড়ায় আতংক বিরাজ করছে। তারা আবারো তাদের উপর নতুন করে হামলা হওয়ার আশংকায় রয়েছে।

তাদের লিখিত অভিযোগে জানা গেছে, তারা গত ৩ বছর ধরে উলাশী গ্রামের ১৮ একরের একটি বদ্ধ বেত্রাবতি জলাশয় একটি সমিতির মাধমে সরকারের নিকট থেকে বাৎসরিক লিজ নিয়ে মৎস চাষ করে তাদের জীবীকা নির্বাহ করে আসছে। সেই সুবাদে নতুন করে আবারো জলাশয়টি ইজারা নেওয়ার জন্য জেলে সমিতি নতুন করে অন লাইনের মাধ্যমে সিডিউল জমা দেয়। এর আগে বিগত বিএনপি সরকারের আমলে উলাশী সাখাওয়াত হোসেন, পরান, বদিউজ্জামান, বাবলু জিহাদ ও আওয়ামীলীগ আমলে মিলন মেম্বর এ বেত্রাবতি জলাশয়টি মৎস চাষ করতো।

অভিযোগে আরও জানা যায়, উলাশী জেলে সম্প্রদায় নতুন করে তাদের মৎস চাষের জন্য উক্ত জলাশয়টি ইজারার নিতে সিডিউল ক্রয় করে অন লাইনের মাধমে জমা দেয়। সিডিউল জমা দেওয়ার খবর শুনে উত্তেজিত হয় উলাশী গ্রামের একদল দূর্বৃত্ত। এরপর রবিবার বিকালে ঐ দূর্বৃত্তরা উলাশী গ্রামের মৃত দ্বীন মোহাম্মদ এর ছেলে ইউপি সদস্য বদিউজ্জামান (৫৫), মৃত মতিয়ার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৫৮), মৃত করিম মেম্বরের ছেলে আবু বক্কর পরান (৬০), জিহাদ আলী (৫০), মৃত আতিয়ার রহমানের ছেলে উলাশী মাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলুর রহমান (৫০) এর নির্দেশে রফিকুল (৪৫), তাজউদ্দিন লেটা (৪৮), আসাদুল (৪৫) ও মফিজুরের নেতৃত্বে ১২ টি মোটর সাইকেল যোগে জেলে পাড়ায় হামলা চালায়। এ সময় তারা জেলে সম্প্রদায়ের সবাইকে হুমকি, ভয় প্রদর্শন ও অশ্লিল ভাষায় গালিগালাজ করে।

এরপর দূর্বৃত্তরা উলাশী জেলে পাড়ার মৎস জীবী সমিতির সভাপতি বিন্দা কুমার ও সাধারন সম্পাদক উত্তম মাষ্টারকে জোর পূর্বক উলাশী বাজারে ইউপি সদস্য বদিউজ্জামানের স্থায়ী বিচারালয়ে তুলে নিয়ে আসে। সেখানে আগে থেকে ওৎ পেতে বসে থাকা জিহাদ আলী, রফিকুল, আশাদুল, মফিজুর উত্তেজিত হয়ে সভাপতি বিন্দা কুমার ও সাধারন সম্পাদক উত্তম মাষ্টারকে বেধড়ক মারপিট করে। এ সময় তাদের কাছ থেকে জোর পূর্বক উলাশী বাজারে ইউপি সদস্য বদিউজ্জামান কেড়ে নেয়া সিডিউল এর কাগজ। এ সময় বদিউজ্জামান মেম্বর, সাখাওয়াত হোসেন, আবু বক্কর পরান ও বাবলু মাষ্টার জেলেদের ইজারা নেওয়া ঐ জলাশয় ছেড়ে দিতে হুমকি দেয়। অন্যথায় তাদের পরিনাম ভালো হবেনা বলে জানান।

এই ঘটনায় উলাশী জেলেপাড়ার ২৭টি পরিবার লিখিত ভাবে তাদের জীবনের নিরাপত্তা পেতে ও তাদের একমাত্র জীবীকা নির্বাহের জলাশয়টি কেড়ে না নেওয়ার জন্য মঙ্গলবার শার্শা উপজেলা নির্বাহী অফিসার, শার্শা থানা ইনচার্জ ও শার্শা উপজেলা বিএনপি বরাবর লিখিত ভাবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে উলাশী গ্রামের একজন বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ৫ আগষ্টের আগে ঘাপটি মেরে থাকা ও আওয়ামীলীগের সাথে আতাত করে চলা ব্যাক্তিরা এখন বিএনপি সেজে বেপরোয়া হয়ে পড়েছে। তাদের অত্যাচার, চাঁদাবাজীতে সাধারন মানুষের উপর জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের অন্যায় কাজের কারনে দলের সাধারন নেতা কর্মিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধির বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন