বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার বেলতলায় জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার

যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিক ভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের(বরুই) বাজার। আম, এবং কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়ৎ গুলো। প্রতিদিন এখান থেকে দেশের রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে এই সব মৌসুমী ফল। বতর্মানে এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ পেয়েছে কুল, কোথাও কোথাও এই ফলটিকে চেনে আবার বরুই ফল হিসাবে।

যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া উপজেলার মাঠ জুড়ে চাষ হচ্ছে এই লাভ জনক ফসলটি, তাইতো দিনে দিনে অন্য কৃষকেরাও ঝুকছেন এই ফল চাষে।

স্থানীয় কুল চাষী শরিফুল ইসলাম জানান, গত দুই বছর দেশে করোনা ভাইরাস থাকার কারণে দাম কম থাকলেও, এবছরে মহামারি না থাকায় বেশি দামে বিক্রি করতে পেরে খুশি চাষীরা।

রাজশাহী থেকে কুল ব্যবসায়ী জিনারুল ইসলাম জানান, এবছর দেশে কুলের চাহিদা বেশি থাকায় আমরাও কুল কিনে ভালো দামে বেচতে পেরে অনেক খুশি এবং লাভবান।

স্থানীয় আড়ৎদার গিয়াস উদ্দিন ও আবুল কালাম জানান, কুলের চাহিদা ও দাম ভালো থাকায় আমাদের ব্যবসা এবছর ভালো হচ্ছে।

ব‍্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন জানান, তারা যাদে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে শার্শা কৃষি অফিসার প্রতাপ মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বছর মোট ৭৫ হেক্টর জমিতে ২২০ জন চাষী কুল চাষ করেছেন এবং তারা আগামী বছরেও এই লাভজনক ফল কুল চাষ করবেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে