বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাদের মুখ থেকে সংস্কারের স-ও বের হয়নি তারা এখন সবক দিচ্ছে: আমীর খসরু

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপিসহ ৪২টি দল ৩১টি দফায় ঐকমত্যে পৌঁছেছে, তবে জুলাই জাতীয় সনদে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা-বিতর্ক করে বহু সময় নষ্ট করেছি। আমরা ৩১ দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য। আমরা যখন করেছি, বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলে নাই। যারা এখন সংস্কারের সবক দিচ্ছে আমাদের, এদের মুখে থেকে সংস্কারের স-ও বের হয়নি। এখন ওরা বড় সংস্কারবাদী হয়ে গেছে।’

জুলাই সনদ বিএনপি মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ঐকমত্যের ব্যাপার। যতটুকু ঐক্য হবে, ততটুকু মানতে হবে আমাকে। যে জায়গাটা ঐকমত্য হবে না, আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাব। ৩১ দফায় ঐকমত্য হোক আর না হোক, আমরা তো আমাদের ৩১ দফা বাস্তবায়ন করবই। এ ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা ঐকমত্যের কথা বলে, আলাপ-আলোচনা করে, ১৪ মাস পার করার পরে ঐকমত্যের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে, না মানলে ধমক দিচ্ছে, অস্থিরতা সৃষ্টি করার একটা প্রবণতা—হুমকি দিচ্ছে, তাহলে তো এই ১৪ মাসের এক্সারসাইজের দরকার ছিল না!’

এই অস্থিরতা কেন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা তো ১৭ বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি দেখেছি, নাশকতার রাজনীতি দেখেছি, ভয়ভীতির রাজনীতি দেখেছি। শেখ হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়, এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে না।’

আমীর খসরু বলেন, ‘আমরা দেখি অনেকে এখনো রাস্তায় নেমে জোর করে তাদের দাবি-দাওয়া আদায় করার চেষ্টা করছে। কেউ মব করে, কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কী হলো? এটা কি গণতান্ত্রিক?’

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন