বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যার সঙ্গে কথা বলেই যুদ্ধের ঘোষণা দেন পুতিন

রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেন।
এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।

তবে রাশিয়ার টেলিভিশন পর্দায় হাজির হওয়ার আগে পুতিন কথা বলেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোকে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার আগে বেলারুশ প্রেসিডেন্ট ফোন কল দেন।

ফোনকলে পুতিন লুকাশেঙ্কোকে জানান, তিনি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছেন। এরপর তিনি লাইভ টেলিভিশন বার্তায় ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।

বেলারুশ ও রুশ প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে লুকাশেঙ্কোর কার্যালয়।

ফোনালাপে লুকাশেঙ্কোকে ইউক্রেন সীমান্ত ও পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পুতিন।

অবশ্য পুতিনের ফোনকলের ব্যাপারে ক্রেমলিনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার সঙ্গে বেলারুশের সেনারাও আক্রমণে যোগ দিচ্ছেন। সম্প্রতি বেলারুশ সীমান্তে ব্যাপক মহড়া চালায় রাশিয়া। দেশটিতে রাশিয়ার কয়েক হাজার সেনা রয়েছে।

এদিকে ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পরই এ দাবি করল মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

এর আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের সীমান্তরক্ষী ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ক্রিমিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সামরিক যান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেলারুশ সীমান্ত ক্রসিং থেকে লাইভস্ট্রিম ভিডিওতে ইউক্রেনে সৈন্য ও সামরিক যানের সারি দেখানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা