বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, সন্দেহের তির চীনের দিকে

চলতি বছরের অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)। এই হামলায় সরকারি গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ২০২৫ তারিখে টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস ব্রায়ান্ট বলেন, নিশ্চিতভাবেই একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তবে এটি সরাসরি চীনা হ্যাকার বা চীনা রাষ্ট্রের সঙ্গে জড়িত কিনা, সে বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।

তার এই বক্তব্য দ্য সান পত্রিকার একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘স্টর্ম ১৮৪৯’ নামের একটি চীন-সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের সিস্টেমে অনুপ্রবেশ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব তথ্য হ্যাক করা হয়েছে সেগুলো স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে পরিচালিত পররাষ্ট্র দপ্তরের একটি সিস্টেমে সংরক্ষিত ছিল। পররাষ্ট্র দফতরের কর্মীরাই প্রথম সাইবার হামলাটি শনাক্ত করেন এবং দ্রুত নিরাপত্তা ত্রুটি বন্ধ করা হয়।

দ্য সান আরও দাবি করে, ‘স্টর্ম ১৮৪৯’ একটি চীন-সংযুক্ত সাইবার গ্যাং যা রাষ্ট্র-সমর্থিত হ্যাকিং নেটওয়ার্কের অংশ এবং এই হামলায় হাজার হাজার ভিসা সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। তবে ক্রিস ব্রায়ান্ট এসব প্রতিবেদনকে ‘অনুমানভিত্তিক’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে তবে প্রাথমিকভাবে তারা ‘বেশ আত্মবিশ্বাসী’ যে সাধারণ মানুষের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম।

এর আগে ডিসেম্বরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, চীন যুক্তরাজ্যের জন্য ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ সৃষ্টি করছে। তবে একইসঙ্গে তিনি চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে উল্লেখ করেন। জানা গেছে, স্টারমার ২০২৬ সালের জানুয়ারির শেষ দিকে বেইজিং সফরে যেতে পারেন।

পররাষ্ট্র দপ্তরের এই সাইবার হামলার ঘটনার পাশাপাশি চলতি বছর যুক্তরাজ্যের দুটি বড় প্রতিষ্ঠানও ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার পাঁচ সপ্তাহের জন্য উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়। একইভাবে খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সার ছয় সপ্তাহ ধরে অনলাইন অর্ডার স্থগিত করে।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে চীনের পক্ষ থেকে বাণিজ্যিক ও রাজনৈতিক তথ্য লক্ষ্য করে বড় পরিসরের সাইবার গুপ্তচরবৃত্তির বিষয়ে সতর্কতা জারি করেছে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলকবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার