সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। এবার শিরোপা জিতল বাংলাদেশ।

২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরেও হট ফেভারিট ছিল ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ।

আজ রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।

যুব এশিয়া কাপের টানা দ্বিতীয় এবং সবমিলে তৃতীয়বারের আয়োজক দেশ আরব আমিরাত। গতবারের মতো এবারও আরিমাতেই অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিকরা টুর্নামেন্টের ফেভারিট দল পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া করে।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি আর রিজোয়ান হোসেন ও আরিফুলের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কায় ১২৯ রান করেন আশিকুর রহমান শিবলি। টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত বুধবার শ্রীলংকার বিপক্ষে ১৩০ বলে ১১৬ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন। আজ ফাইনালে শিবলি করেন সেঞ্চুরি। এছাড়া রিজোয়ান ও আরিফুল ৭১ বলে ৬০ আর ৪০ বলে ৫০ রান করে করেন।

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার লক্ষ্যে ৩০০ বলে ২৮৩ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আরব আমিরাত। টুর্নামেন্টের স্বাগতিকরা ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ২৪.৫ ওভারে ৮৭ রানে অলআউট হয়।

বাংলাদেশ দলের হয়ে মারুফ মৃধা ও রোহানাত দৌলত বর্ষন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর