বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবকের হাতুড়ির আঘাতে সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত, ঘাতক আটক

সাতক্ষীরা শহর উপকণ্ঠে মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে চুমকি খাতুন নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হাতুড়ি পেটা করা হয়েছে।

এঘটনায় ঘাতক ইলিয়াস হোসেনকে আটক করেছে র‌্যাব।

শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

চুমকি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের ভ্যান চালক রেজাউল ইসলামের মেয়ে এবং সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকায় অবস্থিত খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল নবম শ্রেণির ছাত্রী।

আর ঘাতক ইলিয়াস হোসেন (৩০) থানাঘাটা গ্রামের পরিবহন সুপারভাইজার একরামুলের ছেলে।

নিহত চুমকির বাবা রেজাউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে চুমকি গান গাইতে গাইতে খাবার কিনতে বাড়ির পাশের একটি মুদি দোকানে আসছিল। এসময় মাদকাসক্ত বখাটে যুবক ইলিয়াস হোসেন তাকে মাথার পেছন দিক থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় গণমাধ্যমকর্মী বাবলুর রহমান বলেন, মাদকাসক্ত হওয়ায় কয়েক মাস আগে ইলিয়াসের বউ তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে চুমকিকে সে প্রায়ই কু-প্রস্তাব দিত। কু-প্রস্তাবে রাজী না হওয়ার ক্ষোভে আজ ইলিয়াস চুমকিকে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ইলিয়াসকে মার-ধর করে গাছে বেঁধে রেখে র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে নেওয়ার আগেই চুমকি খাতুনের মৃত্যু হয়। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছিল। আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর