মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারণে বার্সেলোনা ছাড়ছেন মেসি

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিয়েছেন এই ক্লাবে আর থাকবেন না।

বার্সেলোনার এমন দুঃসময়ে কেন হাল না ধরে ছেড়ে দিচ্ছেন সে প্রশ্ন জেগেছে বহু ফুটবলপ্রেমীদের মনে।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

ঠিক কী কারণে বার্সা ছাড়তে চাচ্ছেন মেসি? সেই বিষয়ে ফুটবলের জনপ্রিয় গণমাধ্যম গোল ডট কম জানিয়েছে, করোনার কারণে বেশ বড়রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সেলোনা। এরপর লা লিগার শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের কাছে পেরে উঠেনি সেতিয়েনের শিষ্যরা। নাপোলিকে বিধ্বস্ত করে ফের জাত চেনালেও চ্যাম্পিয়নস লিগের ভরাডুবিতে দল সেই আর্থিক ক্ষতিকে পুষিয়ে উঠতে পারবে না বার্সা। তাছাড়া জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ হয়ে ঐতিহ্যবাসী ক্লাবটির ইমেজ আরও ক্ষুণ্ণ হয়েছে।

আর এসব ক্ষতি থেকে কাটিয়ে উঠতে মেসিকে বিক্রি করতে চায় বার্সা।
এমন পরিস্থিতিতে যতই দিন গড়িয়েছে বার্তোমেউ-মেসির মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয়েছে। ক্লাবের একাধিক পরিচালকও নাকি চান, মেসি চলে যাক। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের পর থেকে বার্সা বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছিল না।

গত কয়েকদিন ধরে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে এসব তথ্য উঠে এসেছে।

এছাড়া বার্তোমেউয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচারমাধ্যম শিরোনাম করেছে যে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যাই দায়ী। এমন খবরে বেশ কষ্ট পেয়েছেন মেসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির