বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনে ১১ দলীয় জোটের প্রাথী জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’।

‘যখন নির্বাচন আসবে নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে তারা হাজির হবো। আপনারা সাক্ষী সাড়ে ১৫ বছর সাতক্ষীরার মানুষের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়েই আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি ঘরবাড়ি ছাড়া হয়েছি। অফিসে ঢুকতে পারিনি। তবে বাংলাদেশে ছিলাম। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ইনশাল্লাহ। আছি থাকবো আপনাদের সুখেও থাকবো। ইনশাল্লাহ দুঃখেও থাকবো। ’১২ তারিখে আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে ডা. শফিকুর রহমানের নের্তৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বুধবার, ৪ ফেব্রুয়ারি সন্ধায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তুফান মোড়ে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মুজলুম ছিলো সাড়ে ১৫ বছর। তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনি এজেন্টদের ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এ দিন আর নেই। গায়ের শক্তি কালো টাকা, ইঞ্জিনিয়ারিং কোনো কিছুই এবার কাজে আসবে না।

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জামায়াতে যোগদানকৃত জাতীয় পাটির সাবেক এমপি সালাউাদ্দীন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড. আবু তালেক, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলুসহ ১১ দলীয় জোটের নেতারা। পথসভা এক পর্যায়ে জনসভায় রূপনেয়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী